
জামালপুর জেলা প্রতিনিধি ঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার (অসকস)
এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায়,, বৈরী আবহাওয়া আবহাওয়া কে উপেক্ষা করে,, আমরা যে সৈনিক তা আবারো প্রমাণ করলেন,, বকশীগঞ্জ উপজেলার সম্মানিত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যগণ। ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রায় ৫০ জন সদস্য এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায়
সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান বীর মুক্তিযুদ্ধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (অসকস) জামালপুর জেলা শাখার সভাপতি ও জামালপুর গণ টেলিভিশনের ব্যুরো প্রধান
সার্জেন্ট মোঃ আবু শামা ,
উপস্থিত ছিলেন (অসকস) যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহিন খান,জেলা যুগ্মসাধারণ সম্পাদক আবদুল আউয়াল,
মডারেটরের দায়িত্ব পালন করেন লিডিং সি ম্যান মোহাম্মদ আশরাফ আলী সাধারণ সম্পাদক বকশীগঞ্জ উপজেলা তাকে সহযোগিতা করেন সহ-সভাপতি বকশীগঞ্জ উপজেলা সুলতান মাহমুদ
জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগন,অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিতভাবে সম্মানিত সদস্য দের নিকট বর্ণনা করেন।
সম্মানিত প্রধান অতিথি জনাব সার্জেন্ট মোঃ আবু শামা (অব:) সভাপতি (অসকস) জামালপুর শাখা প্রথমেই স্মরণ করেনঅকুতোভয় সেই বীর সেনানীদের যাদের রক্তে গড়া এই বাংলাদেশ, যে নির্যাতিত মা-বোনদের ইজ্জতের বিনিময়ে আমাদের এই মহান স্বাধীনতা,সেই মহান স্বাধীনতায় অংশগ্রহণকারী সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করেশ্রদ্ধা নিবেদন করেন। আরো শ্রদ্ধা নিবেদন করেন আলোচনা সভার সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান ,বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব হাবিবুর রহমান। জেলা শাখার সম্মানিত উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরমান আলী সহ উপস্থিত সশস্ত্রবাহিনীর প্রতি জন সম্মানিত সদস্য দের প্রতি।তিনি বলেন, এটি একটি অরাজনৈতিক অলাভজনক সংগঠন। আমরা অবসরপ্রাপ্ত হলেও আমরা বাংলাদেশ সরকারের রিজার্ভ ফোর্স হিসেবে এখনো সরকারি সুযোগ-সুবিধা ভোগ করি এবং সশস্ত্র বাহিনীর প্রতি জন সদস্য
বাংলাদেশ সরকারের এক একটি সম্পদ তাই আমাদের সামাজিক ন্যায় বিচার এবং নিরাপত্তার বিষয়টি সরকারি দেখভাল করে থাকেন।এক্ষেত্রে প্রতিটি এলাকার স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। আর আমাদের সবাইকে প্রথমে অরাজনৈতিক প্লাটফর্মে থেকে একতাবদ্ধ হয়ে চলতে হবে। সেই কাজটি সমগ্র বাংলাদেশ ব্যাপি (অসকস) বাংলাদেশ করে যাচ্ছে, আমরা দেশের স্বার্থে নিজেদের কল্যাণে অবশ্যই অসকসের এর সাথে থেকে কাজ করে যাবো ইনশাল্লাহ ।পরিশেষে উপস্থিত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান অতিথি তার বক্তব্য শেষ
করেন ।
পরিশেষে বকশীগঞ্জ উপজেলা কর্তিক আয়োজিত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) এর সভাপতি জনাব হাবিবুর রহমান বীর মুক্তিযুদ্ধা,সকল সদস্যদের কোন পদ পদবীর দিকে না তাকিয়ে একই প্লাটফর্মে এসে
কাজ করার উৎসাহ দেখে তিনি আবেগে আপ্লুত হন। এভাবে যেন একসাথে সবাই চলতে পারি সেজন্য সবাইকে আবারও আহ্বান জানান। তিনি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।


