
প্রকাশিত,২২, নভেম্বর,২০২১
নিজস্ব প্রতিনিধিঃ
আজমিরীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নে গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হয়। উক্ত নির্বাচনে ৩ ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ও ১ ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়। বাকি ইউনিয়নের ১টি কেন্দ্রে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী ফলাফল স্থগিত ঘোষনা করেন, উপজেলা নির্বাচন অফিসার। উক্ত কেন্দ্রের ভোট গ্রহণ আগামী ৩০ নভেম্বর অনুষ্টিত হবে বলে উপজেলা নির্বাচন অফিসার জানান।
উল্লেখ্য,
আজমিরীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের ইউপি নির্বাচন গত ১১ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্টিত হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ৫ ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে উৎসবের আমেজে ভোট গ্রহণ অনুষ্টিত হয়।
জলসুখার ৫ নং ওয়ার্ডের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের শেষ পর্যায়ে অর্থাৎ বিকাল পৌণে ৪ টায় আওয়ামীলীগ দলীয় প্রার্থী রোকসানা আক্তার শিখা ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ খেলুর সমর্থকদের মধ্যে প্রথমে তুচ্ছ ঘটনা নিয়ে বাক-বিতন্ডা বাঁধে। এক পর্যায়ে উভয় দলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এরই মধ্যে কে বা কারা ব্যালট পেপারে আগুন ধরিয়ে দেয়। স্থগিত হয়ে যায় ভোট গননা। উক্ত কেন্দ্রের ফলাফল স্থগিত করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার। উক্ত কেন্দ্রে পুনঃরায় ভোট গ্রহন অনুষ্টিত হবে।
এদিকে সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।