
মো: রিয়াদুল ইসলাম,জলঢাকা নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জলঢাকায় করোনার কারণে এবার সীমিত পরিসরে বড়দিন উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। চার্চগুলোতে নেই অন্য বছরের মতো বর্ণাঢ্য সাজসজ্জা। তারপরও উৎসব আমেজে ভাটা পড়েনি। বিশেষ প্রার্থনায় দেশ ও বিশ্ব থেকে করোনার প্রভাব কেটে যাওয়ার প্রত্যাশা করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা।
বড়দিন উপলক্ষে শুক্রবার বেলা ১২ টায় উপজেলার বটতলী চেরেঙ্গা গ্রেস এন্ড ট্রুথ চার্চের গীর্জায় নানান আয়োজনে দিনটি পালন করা হয়েছে।
বড়দিনকে ঘিরে প্রতিবছর আলোকসজ্জা সূরের মূর্ছনায় উৎসবমুখর হয়ে উঠলেও এবার করোনার কারণে আয়োজন চলছে কিছুটা সাদামাটাভাবেই।
স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক খ্রীস্ট ধর্মানুসারী এতে অংশ নেন।এসময় সারা বিশ্বের মানুষের সুখ ও শান্তি কামনা করা হয়। মুক্তি চাওয়া হয় মহামারি করোনা ভাইরাস।
উল্লেখ্য যে ট্রুথ চার্চের পরিচালক পাস্টর মাইকেল মোশারফ এর সভাপতিত্বে আলোচনায় উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, থানার এসআই ওসমান গনি, এসআই বিল্লাহ, ভক্ত মিশনের সভাপতি বাবু অতুল চন্দ্র রায়, নিউ লাইফ খ্রীষ্টিয়ান ফেলোশীপ চার্চের পালক মুক্তিযোদ্ধা শ্রীবাস চন্দ্র রায়, গ্রেস এন্ড ট্রুথ চার্চের পালক ইন্দ্রজিৎ রায় ও পাস্টর আব্দুল ওহাব প্রমুখ