
প্রকাশিত,১০, জুন,২০২৩
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে বাড়ির নিরাপত্তার বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম( ৪৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে কালাই উপজেলার আকন্দ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম কালাই উপজেলার আকন্দ পাড়া গ্রামের মৃত ফজলে আকন্দের ছেলে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,
নিহত শরিফুল ইসলামের প্রতিবেশী কিনামউদ্দীন আম চুরি ঠেকাতে ও বাড়তি নিরাপত্তার জন্য প্রতি রাতে বাড়ির চার পাশে খোলা বৈদ্যুতিক তার (জি আই তার) পেঁচিয়ে সেখানে বিদুৎ সংযোগ দিয়ে রাখেন।
গতকাল শুক্রবার দিবাগত রাতেও কিনামদ্দিন তার বাড়ির চার পাশে পেঁচানো সেই তারে বিদ্যুতের সংযোগ দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। সকালে শরিফুল ইসলাম কাজের মজুরির টাকার জন্য কিনামউদ্দীনের বাড়িতে যান। এ সময় তিনি কিনামদ্দীনকে ডাকাডাকির এক পর্যায়ে ওই বিদ্যুতায়িত তারে তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, এ ঘটনায় কিনামউদ্দীন পলাতক থাকলেও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে, পাশপাশি তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট