
প্রকাশিত
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাবেক সহদপ্তর সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক এবং জুলাই যোদ্ধা হাসিবুর রহমান হাসিবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ রোববার ৪ অক্টোবর বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রইছ উদ্দীন উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, হাসিব আমাদের সহযোদ্ধা ছিলেন। জুলাইয়ের গণআন্দোলনে তাঁর ভূমিকা এবং সংগঠনের প্রতি তাঁর ত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।’
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, হাসিব শুধু ছাত্রদলের একজন নেতা ছিলেন না, তিনি আমাদের একজন প্রিয় সহযোদ্ধা ছিলেন। তার সঙ্গে আমাদের অনেক স্মৃতি ও সংগ্রামের সময় জড়িয়ে আছে। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তার আত্মত্যাগ ও স্মৃতিকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আজকের দোয়া ও মিলাদ মাহফিলে আমরা তার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।
দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।