
প্রকাশিত,১৩, সেপ্টেম্বর,২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্বি,বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওন প্রধান কে হত্যার প্রতিবাদে-কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর পৌর বিএনপি কর্তৃক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর)দুপুরে জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের টিম লিডার ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপি সহসভাপতি, জেলা কৃষকদলের আহবায়ক আনিসুল হক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু হুরায়রা সদ মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা বিএনপি'র সহ সভাপতি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আনসার উদ্দিন সহ প্রমুখ।
এছাড়া উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর বিএনপি,যুবদল,কৃষকদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।