

প্রকাশিত
সুমন আহমেদ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিহা মনি'র উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিবুল ইসলাম রাজিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, যুবদল নেতা বাবু খান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল ইসলাম সরকার তুষার, সাবেক আহ্বায়ক আবদুর রহমান মুন্না, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাক, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিম, জহিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক খবির মিয়াজী, যুবদল নেতা রনি পাটোয়ারী'সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক সমর্থক উক্ত মাহফিলে অংশ নেন।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ)। আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের হাতকে শক্তিশালী করতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ছাত্রদল নেত্রী নিহা মনি।
রমজানের পবিত্রতা রক্ষা এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বক্তারা বক্তব্য প্রদান করেন।
ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক বিএনপি’র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিহা মনি বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে ছিল এবং থাকবে।
এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে এবং আগামী দিনের আন্দোলনে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং ইফতার শেষে নেতাকর্মীরা দেশ ও দশের কল্যাণে কাজ করার শপথ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ দোয়া করা হয়।