
।
প্রকাশিত,১৪, এপ্রিল,২০২২
স্টাফ রিপোর্টারঃ
সিলেট,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আওতাধীন ১নং পশ্চিম ইসলামপুর ইউপি শাখার সাধারন সম্পাদক রেজাউল হক রাজুকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরনে তীব্র নিন্দা জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ১৪ এপ্রিল এক বিবৃতিতে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমান ও সদস্য সচিব ইকবাল হোসেন উক্ত নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান বাংলাদেশ আওয়ামী নিশি ভোটের সরকার বিরোধী মতের বিশ্বাসীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানী করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায়।তার ধারাবাহিকতায় ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক রাজুকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরন করে।
নেতৃবৃন্দ অবিলম্বে তার মুক্তি ও এসব অবৈধ মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য যে, গেল ১২ এপ্রিল,মঙ্গলবার ২০২২ ইংরেজি, দুপুর ১২ টায় রাজুর নিজ বাসা থেকে গ্রেফতার করে।