
প্রকাশিত,০৯, জানুয়ারি,২০২২
নোমান আহমেদ (সিলেট) কোম্পানীগঞ্জঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ইমরান আহমেদ (সানি) পিতা মোঃ আব্দুর রশিদের মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমান ও সদস্য সচিব ইকবাল হোসেন।
শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারবর্গ ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, বুধবার রাত ৯:৩০ মিনিটে ৫নং উত্তর রনিখাই ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান আহমদ (সানি) পিতা আব্দুর রশিদ তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।