
প্রকাশিত,৯, জুন,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় পাতলাশী গ্রামে গত ১১ মে
কমর উদ্দিনে খানের ছাগল, আজিজুল খানের ৬ হাত পরিমাণ পাট ক্ষেতে ঘাস খাওয়া কে কেন্দ্র করে উভয়পক্ষের কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
উভয় পক্ষের সংঘর্ষে ৬জন আহত হয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়।
স্থানীয় সূত্র ও সরোজমিনে জানা যায় যে
আজিজুল খানের ৬ হাত পরিমাণ পাট ক্ষেত, যা আজিজুল খান শা৺খ খাওয়ার জন্য আবাদ করেন।
পাশাপাশি কমর উদ্দিন খানের বাড়ি, সেই সুবাদে কোমর উদ্দিন খানের ছাগল পাট ক্ষেতে ঘাস খেতে গেলে আজিজুল খান ছাগল ধরে নিয়ে যায় তার বাড়িতে নিয়ে বেঁধে রাখে।
, ছাগল বেঁধে রেখেছে একথা শুনে কোমর উদ্দিন খান আজিজুল খানের বাড়িতে ছাগল আনতে গেলে দেবে না বলে কোমর উদ্দিন খান কে জানিয়ে দেয় আজিজুল।
আরো বলে তোর ছাগল জবাই করে খেয়ে ফেলবো।
এ নিয়ে কথা কাটাকাটি হয় কোমর উদ্দিন খানের সাথে।
বেচারা কোমর উদ্দিন খান উপায়ন্তর না পেয়ে স্থানীয় মেম্বার কে বিষয়টি অবগত করে।
মেম্বারের কাছে বিচার চেয়েছেন কোমর উদ্দিন খান এ কথাটি শুনেই উগ্র,বদমেজাজি আজিজুল খান, আক্তার খান, সাদ্দাম খান, সিরাজ খান সহ বেশ কয়েক জন মিলে দেশীয় লাঠিসোটা নিয়ে কোমর উদ্দিন খানের বাড়িতে হামলা করে।
এতে কোমর উদ্দিন খান ও তার স্ত্রী, মেয়ে সহ ৪ জন কে রক্তাক্ত আহত করেন। এবং কমরউদ্দিন ভাতিজা সাব্বির মারামারি ফেরাতে আসলে প্রতিপক্ষের রডের আঘাতে কপালের উপরে রক্তাক্ত জখম হয়।
পরে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে ভর্তি করান।
এলাকাবাসী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন আজিজুল খান প্রতিনিয়ত অসহায় কোমর উদ্দিন খান কে সামাজিকভাবে হয়রানি করে আসছে।
এ ঘটনার পূর্বে প্রায় মাস খানেক হবে এই আজিজুল খান, কোমর উদ্দিনের একটি ছাগল লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। সেই ছাগল মারার অপরাধে গ্রাম্য সালিশের মাধ্যমে ইউপি সদস্য নুরুল ইসলাম তাকে তিন হাজার টাকা জরিমানাও করে।
এলাকাবাসী আরো বলে আজিজুল খান অতি দুষ্ট কূপ্রকৃতির লোক বটে।
বিষয়টি স্থানীয় মেম্বার মীমাংসা করতে ব্যর্থ হলে উভয় পক্ষ পাগলা থানায় মামলা দায়ের করেন।
কোমর উদ্দিন খান তদন্তের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
দেশ সময়,/আয়নাল ইসলাম.।