
প্রকাশিত,০৪,ডিসেম্বর
জাহাঙ্গীর আলম মুকুল
ডুমুরিয়া (খুলনা)
ডুমুরিয়ার চুকনগরে নব নির্মিত জাতীয়তাবাদী দল বিএনপির আটলিয়া ইউনিয়ন বিএনপির
কার্যালয় উদ্বোধোন উপলক্ষ্যে গতকাল বুধবার ৪ ডিসেম্বর)বিকাল ৪ টায়, আটলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে,দির্ঘ প্রায় ২৬ বছর পর ইউনিয়ন বিএনপির নবনির্মিত প্রধান কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চুকনগর যশোর আঞ্চলিক মহাসড়কের চুকনগর বাসষ্টান্ডে আটলিয়া ইউনিয়নের নবনির্মিত কার্যালয়টি উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।
আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য এম এ সালাম'র সভাপতিত্বে ও আটলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিনের সঞ্চালনায়,আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রমেন রায়,আটলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাহামা শেখসহ যুবদল,ছাত্রদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ঐসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন শেখ, সদস্য কবির হোসেন ডাবলু, আটলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসানুজ্জামান মোড়ল, সাংগঠনিক সম্পাদক রুহোল আমিন বিশ্বাস, দপ্তর সম্পাদক সোহেল মাহমুদ, উপজেলা জাসাস'র সাংগঠনিক সম্পাদক মোঃ মফিদুল ইসলাম মফিজ,আটলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ বোরহান উদ্দিন, মাগুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি অরুণ কুমার গোলদার,শোভনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান বাচ্চু,
আটলিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মোঃ তামিম শেখ,চুকনগর সদর ওয়ার্ডের সভাপতি মোস্তাফিজুর রহমজন টিটোসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জাহাঙ্গীর আলম মুকুল
ডুমুরিয়া (খুলনা)
৪ডিসেম্বর বুধবার