
প্রকাশিত,১০, জুলাই,২০২৩
রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ
চিরিরবন্দরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহামুদ আলী এম.পি।
এ সময় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারন সম্পাদক আব্দুল আলিম সরকার চিরিরব বন্দর থানা ইনচার্জ মোঃ বজলুর রশিদ আরে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন চৌধুরী
সহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।