প্রকাশিত,১৫, আগস্ট,২০২১
মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু মরালে জাতির পিতার প্রতিকৃতি তে পুস্পমাল্য অর্পণ, শোক শোভাযাত্রা আলোচনা সভা ও দোয়া মাহফিল,বৃক্ষরোপণ কর্মসূচি, হুইল চেয়ার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সেই ভয়াল ১৫ই আগস্ট আজকের এই দিনে বাংলার স্থপতি জাতির পিতা সহ সব পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। এই কলঙ্কিত অধ্যায় জাতি কোনদিন ভুলবে না।
এ সময় উপস্থিত ছিলেন
চাঁপাইনবাবগঞ্জ ৪৩/১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সাকিব আল রাব্বি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম টুটুল খান শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন।