
প্রকাশিত,৬, জুলাই,২০২১
মোঃ মিজানুর রহমান
শিবগঞ্জ প্রতিনিধিঃ
শিবগঞ্জ পৌরসভা মেয়র সৈয়দ মনিরুল ইসলাম সোমবার বিকাল স্থানীয় সময় ৪:টা পৌরসভায় ভবনে এক মতবিনিময় সভা আয়োজন করেন।
নির্বাচিত হওয়ার পর মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন ১০০ দিন কর্ম দিবস। কিন্তু এই অল্প সময়ে তিনি নিজেকে আলাদাভাবে তুলে ধরতে সফল হয়েছেন পোরবাসীর কাছে। দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ও জনভোগান্তি থেকে পৌরবাসীকে মুক্তি দিতে দিনরাত অক্লান্ত ছুটে চলেছেন সৈয়দ মনিরুল ইসলাম। নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন উন্নয়ন কাজের। মানের প্রশ্নে আপসহীন থেকে পৌরসভা সামগ্রিক উন্নয়নে নিবেদিতপ্রাণ সৈয়দ মনিরুল ইসলাম।
মেয়র এই কর্মস্পৃহা আন্তরিকতায় খুশি পৌর এলাকার সাধারণ মানুষ ও। তারা বলেছেন পৌরবাসী যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে সৈয়দ মনিরুল ইসলাম মেয়র নির্বাচিত করেছেন। এখন বাস্তবে তার বাস্তবায়ন দেখার জন্য তারা আশায় বুক বেঁধে রয়েছে।
মেয়র হিসাবে তার অগ্রাধিকার তালিকায় থাকা রাস্তাঘাটের উন্নয়ন,ড্রেনেজ ব্যবস্থা, মাধ্যমে জলবদ্ধতা, পরিস্থিতির উন্নয়ন যানজট সমস্যার উন্নয়ন ও ময়লা -আবর্জনা অপসারণ এসব কাজে ইতিমধ্যে তিনি তার আন্তরিকতায় স্বাক্ষর রেখেছেন। এসবের মাধ্যমে তিনি পৌরবাসী তার দায়িত্বশীলতার পরিচয় প্রকাশ করে চলেছেন
এসময় উপস্থিত ছিলেন
শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম.....শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম.... শিবগঞ্জ উপজেলা শাখার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম আসাদ ও মোহাম্মদ বেনজির আলী.... শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজভী আলম রানা ও সাধারণ সম্পাদক আসিফ আহমেদ.... শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি প্রশান্ত কুমার দাস ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া....শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল ও সাধারণ সম্পাদক আলী রাজ... শিবগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক।
সৈয়দ মনিরুল ইসলাম বলেন আগামী দিনে শিবগঞ্জ পৌরসভা একটি পরিকল্পিত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পৌর পরিষদের উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন।