
প্রকাশিত,২৮, জুলাই,২০২২
মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি মো আব্দুল আউয়াল গনি জোহা সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফাইজার রহমান কনক পরিচালনায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, মাননীয় জাতীয় সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ০১ ডা সামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো শরিফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকলীগে সাধারণ সম্পাদক মো মুশফিকুর রহমান টিটু, চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্রলীগে সভাপতি মোঃ নাহিদ শিকদার ও সাধারণ সম্পাদক ডাক্তার সাইফ জামান আনন্দ, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো শহিদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ রুহুল আমিন সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন,
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো আব্দুল আউয়াল গনি জোহা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহামারি করোনা ভাইরাস মোকাবেলা আওয়ামী লীগের ন্যায় স্বেচ্চাসেবক লীগও অনেক ভুমিকা পালন করেছে। যা অবশ্যই প্রশংসনী। দেশের উন্নয়নে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে নি:স্বার্থ ভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে স্বেচ্চাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিনের কেককাটা ও তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা দোয়া করা হয়।