
প্রকাশিত,৩১, জুলাই,২০২৩
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, একটি অপারেশন দল ৩১ জুলাই ২০২৩ ইং তারিখ ১১:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন চাদলাই মীরের বাগানের দক্ষিনে জনৈক শাহিন পিতা- মৃত সওদাগর এর বাড়ীর সামনে আমবাগাছের নিচে অভিযান পরিচালনা করে মাদকসেবন এবং বিক্রয়ের অপরাধে আসামী মোঃ শামসুদ্দিন কালুয়া(৪৮), পিতা- মৃত আব্দুল বাসেদ বিশু মাতা- মৃত সেতারা বেগম সাং- বালুবাগান, বর্তমান সাং- বারোঘরিয়া নতুনবাজার, মোঃ ইব্রাহিম (২৫), পিতা-মোঃ নজরুল, মাতা-মোছাঃ রমিসা বেগম, সাং- নামসংকরবাটি হেলালপুর টিকটিকিপাড়া, মোঃ আশিক (২৪) , পিতা-মৃত দুখু মিয়া, মাতা- মোছাঃ রোকেয়া বেগম, মোঃ পিন্টু আলী (২২), পিতা- মোঃ সারোয়ার আলী, মাতা- মোছাঃ লাইলী, সাং- চাঁদলাই জোরবাগান, মোঃ জীবন ইসলাম (৪৫), পিতা-মৃত এনুপাল, মাতা- মোছাঃ বেলী, সাং- বারোঘরিয়া, মোঃ রুবেল (৫০), পিতা- মৃত আব্দুল আজিজ, মাতা- বেগম আসিয়া আজিজ, সাং- চাঁদলাই জোরবাগান, মোঃ ফজলে রাব্বী (২৬), পিতা- মোঃ নিজাম উদ্দিন, মাতা- মৃত জেসমিন আক্তার, সাং- হুজরাপুর, সর্বথানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জদেরকে হেরোইন ৮ পুড়িয়া ওজন ০.২ গ্রাম। ৭ পোটলা গাঁজা, ওজন ১০ গ্রাম, সহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সেবন করার উদ্দেশ্যে উক্ত এলাকায় অবস্থান করে জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে ।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে।