
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
২৮ সেপ্টেম্বর-২৬ বিশ্ব জলাতঙ্ক দিবস। "Stronger Together, _ একসাথে, আরও শক্তিশালী জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রানিসম্পদ দপ্তর এ পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ । দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার(২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রানিসম্পদ কমপ্লেক্স এর সামনে থেকে শুরু করে গুরুত্তপূর্ণ সড়ক প্রদিক্ষন করে একটি বনাঢ্য র্যালির মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
এরপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা.মো: হেলাল উদ্দিন খান , ভেটেরিনারি অফিসার ডা. মো: কবির উদ্দিন আহমেদ, ডা.মো: এমরান আলি প্রামাণিক ডি ডি (এ আই), ডা. হেমন্ত কুমার রায় (ডিটিও), ডা. মোসা. শারমিন আক্তার, ইউএলও (সদর) আরও উপস্তিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা এবং ভেটেরিনারি সার্জনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন। উক্ত অনুষ্ঠানে ভেটেরিনারি সার্জন ডা. মো: নাজমুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো: হেলাল উদ্দিন খান।
শুভেচ্ছা বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (গোমস্তাপুর) ডা. মোঃ ওয়াসিম আকরাম বলেন ২৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬। প্রাণঘাতী এই রোগ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ২০০৭ সাল থেকে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে দিবসটি পালন হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য— "Stronger together, - একসাথে, আরও শক্তিশালি জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি।
সমাপনি বক্তব্যে ডা. হেলাল উদ্দিন খান বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ৬০ হাজার মানুষ জলাতঙ্কে মারা যায়, যার মধ্যে বাংলাদেশেও প্রাণহানি ঘটে। কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে প্রায় ২ হাজার মানুষ এ রোগে আক্রান্ত হন। সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এ রোগ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব।
প্রতিরোধে করণীয় সম্পর্কে বলেন, কুকুর বা প্রাণীর কামড় হলে সঙ্গে সঙ্গে সাবান ও পানি দিয়ে ১৫–২০ মিনিট ক্ষত ধুয়ে ফেলতে হবে। এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ভ্যাকসিন নিতে হবে। অকারণে প্রাণী হত্যা নয়, বরং নিয়মিত টিকাদানের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় জেলার বিভিন্ন স্টক হোল্ডারগন উপস্থিত ছিলেন।