চাঁপাইনবাবগঞ্জে ‘বন গবেষণা ইনিস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৫-২৮, ৯:৪১ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে ‘বন গবেষণা ইনিস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

ইমাম হাসান জুয়েল ,চাঁপাইনবাবগঞ্জ:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে ‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কর্ক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
বিএফআরআই’র বন ব্যবস্থাপনা উইংয়ের মূখ্য গবেষণা কর্মকর্তা ড. হাসিনা মরিয়মের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
কর্মশালায় কঞ্চি কলাম পদ্ধতিতে বাঁশ চাষ, আগর কাঠ থেকে সুগন্ধি তেল নিষ্কাশনের উন্নত পদ্ধতি, বাঁশের যোজিত পণ্য (কম্পোজিট প্রোডাক্টস) ও আসবাবপত্র, সেগুন গাছের পাতাভোজী পোকা ও তার নিয়ন্ত্রণ, বন ও বীজতলার বিভিন্ন রোগ ও তার প্রতিকার, কৃষি জমির আইলে বৃক্ষ রোপণ, ভেষজ উদ্ভিদের ক্ষুদ্র বীজ হতে চারা উত্তোলন পদ্ধতি ও ব্যবস্থাপনা এবং তাল গাছের চারা উত্তোলন ও রোপন পদ্ধতি বিষয় গবেষণার ফলাফল তুলে ধরা হয়। এছাড়া বনতাত্ত্বিক মিউজিয়াম বিষয়ে আলোচনা করা হয়।
গবেষনার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি তুলে ধরেন বিএফআরআই বন ব্যবস্থাপনা উইংয়ের মূখ্য গবেষণা কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম, চট্টগ্রাম বনজ সম্পদ উইংয়ের কাষ্ঠ সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনিসুর রহমান।
কর্মশালায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাঠ ও নার্সারী ব্যবসায়ী, করাতকল ও ফার্ণিচার মালিক সমিতির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।