
প্রকাশিত,১৯, আগস্ট,২০২৩
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রোকনুজ্জামান সরকার (ক্রাইম এন্ড অপস্) এর তত্ত্বাবধায়নে জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জের এসআই (নি:) মোঃ মাহফুজুর রহমান ও এসআই (নি:) রিপন কুমার মন্ডল দ্বয়ের নেতৃত্বে পৃথক অভিযানে ০৩ জন আসামি গ্রেফতার ও ৩০০ ( তিনশত ) গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার :-
১ম অভিযানে: গ্রেফতারকৃত আসামি পাবনা জেলার ঈশ্বরদী থানাধনী চর আলহাজমোড় (জফিরউদ্দিনপাড়া) এলাকার মোঃ তাসের শেখ এর ছেলে মোঃ আকাশ (১৯)কে ১৭/০৮/২৩ ইং তারিখ রাত্রী ০৮:৩০ ঘটিকায় সদর মডেল থানাধীন স্বরূপনগর গ্রামস্থ বিশ্বরোড মোড়ে মহানন্দা বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হইতে ২০০(দুইশত) গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ আটক করা হয়।
২য় অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার বদলগাছী থানাধনী চাকরাইল এলাকার সারফুজ্জামান মন্টুর ছেলে মুকুল হোসেন (৩৮) ও একই জেলার মহাদেবপুর থানাধীন চান্দনাইশ ইউনিয়নের কাঞ্চন এলাকার মৃত লিয়াকত আলী দেওয়ান এর ছেলে আহসান হাবিব পল্লব (৩২)।
১৮ আগস্ট শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের ধানসুরা বাজারে ডিবি পুলিশের চৌকস অফিসার এসআই রিপন কুমার মন্ডলের নেতৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।