
মোঃ অনিক দেওয়ান : চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ৮টায় জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, সংরক্ষিত আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহসভাপতি আব্দুল জলিল ও মোখলেসুর রহমানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিক সংবলিত স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ।