
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর এলাকায় বুধবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ওয়াল্টন প্লাজার উদ্যোগে প্রায় ৫০ জন মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসা দেন সামসাদ জাহান সাইকি।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শরিফুল ইসলাম জানান, ওয়াল্টন প্লাজার উদ্যোগে আজ একযোগে সারাদেশে চিকিৎসেবা দেয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের দেয়া সেবায় নারীদের গাইনি সেবাসহ অন্যান্যদের মেডিসিন সেবাও দেয়া হয়। এছাড়া বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়।
চিকিৎসা গ্রহীতা সালমা খাতুন (৪৫) জানান, আইজ হামরা বিনা টাকায় ডাক্তার দেখাইতে পাইনু। টাকা না দিয়্যা ওষুধ পাইনু। কোম্পানীকে ধন্যবাদ।