
প্রকাশিত, ২১-১২-২০২০
চাঁদপুর জেলা প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী এমবি শাহ আলী প্লাস ২ লঞ্চের দিনের বেলায় স্পিডবোট নিয়ে ডাকাত দল হামলা চালিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুটে নিয়েছে।
এ সময় বিলাল হোসেন খান(৩৫) নামে এক ডাকাতকে যাত্রীরা লঞ্চে আটকে রেখে নৌ পুলিশের কাছে সোপর্দ করে।
আটক ডাকাত বিল্লাল হোসেন খান চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার কোমরাখালী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন যাবত সে নারায়ণগঞ্জে অবস্থান করে ডাকাত দলের সদস্য হিসাবে ডাকাতির ঘটনা সংঘটিত করে আসছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল দশটায় চাঁদপুর শরীয়তপুর সীমানাবর্তী মান্দের চর মেঘনা নদীতে।