
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামে সাপের কামড়ে হেলাল খন্দকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৫টার দিকে নিজ চাষাবাদ করা ধানখেতে ধানের চারা দেখতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আল নোমান তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হেলাল খন্দকার চরবেষ্টিন গ্রামের সবুজ খন্দকারের ছেলে।