
প্রকাশি
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল আলমের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল (হোন্ডা) শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৩টায় চেয়ারম্যান বাজার এলাকা থেকে শো-ডাউনটি শুরু হয়। ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা এতে অংশ নেন। শো-ডাউনটি চেয়ারম্যান বাজার থেকে যাত্রা শুরু করে চরফ্যাশন বাজারসহ হাজারীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ওয়ার্ড প্রদক্ষিণ করে পুনারায় চেয়ারম্যান বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শো-ডাউন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক যুবদল সভাপতি এনামুল আলম। তিনি বলেন,
"যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম নয়ন ভাই যদি আমাকে হাজারীগঞ্জ ইউনিয়ন থেকে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদান করেন, তবে আমি এই এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে গড়ে তুলবো। হাজারীগঞ্জে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নসহ সাধারণ মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।"
বিকেল ৩টায় শুরু হওয়া এই কর্মসূচি বাদ মাগরিব চেয়ারম্যান বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। এ সময় স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ হাজারীগঞ্জের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।