
ফেনী জেলা প্রতিনিধি ঃ
03/10/2020
বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন ( বি,আর,এস,এ) কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদ নির্বাচন ২০২০-২১ উপলক্ষে এক মতবিনিময় সভা শনিবার সন্ধায় ফেনী শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা রেজিস্ট্রার মোঃ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে ও মতিগঞ্জ সাব রেজিস্ট্রার জয়নাল আবেদীনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার (সভাপতি পদ প্রার্থী), গাজীপুর জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম ( সাধারণ সম্পাদক পদ প্রার্থী), ঝিনাইদহ জেলা রেজিস্ট্রার আসাদুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা রেজিস্ট্রার আবু তালেব, মানিকগঞ্জ জেলা রেজিস্ট্রার মোস্তাক আহমেদ, চট্টগ্রামের সাব রেজিস্ট্রার আশরাফ উদ্দিন ভুইয়া, ফেনী সদর সাব রেজিস্ট্রার মোঃ শাহ আলম, জোরারগঞ্জের সাব- রেজিস্ট্রার জাহিদুর রহমান, ছাগলনাইয়া সাব রেজিস্ট্রার আনছার আহমেদ, অফিস সহকারী সুমন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ পুরের সাব রেজিস্ট্রার মোঃ লোকমান হোসেন।