

প্রকাশত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি গোপালগঞ্জ স্ক্রাব ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের ভোট ও মতামতের ভিত্তিতে শেখ হাফিজুর রহমান-কে সভাপতি এবং রফিকুল ইসলাম-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় আরও পাঁচজন সদস্যকে অন্তর্ভুক্ত করে সাত সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, সমিতির সকল ব্যবসায়ীর স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে এবং স্ক্রাব ব্যবসার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
সাধারণ সভা শেষে নতুন কমিটির সাফল্য কামনা করে সদস্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


















আপনার মতামত লিখুন :