

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্যের ন্যায্য অধিকার আদায় এবং জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশ টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি শেখ জাবেরুল ইসলাম (বাঁধন)।
তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা ব্যাহত হয়। তাই সংগঠনের প্রতিটি সদস্যের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শেখ জাবেরুল ইসলাম আরও জানান, গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো সংকটে পাশে দাঁড়ানোই হবে তার অগ্রাধিকার। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাংবাদিকদের একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।


















আপনার মতামত লিখুন :