
প্রকাশিত,২৩,মে,২০২৩
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধঃ
গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে বিরোধ মীমাংসা পৌর এলাকা ভোট আইন ২০০৪ সংশোধন কল্পে মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন পৌর হলরুমে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। সভাটির সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন
এ্যাডভোকেসী সভায় সহায়ক হিসেবে ভূমিকা পালন করেন এ্যাডভোকেট খান মোহাম্মদ শহীদ, প্রধান সমন্বয়কারী এম,এল,এ,এ ,এ্যাডভোকেট মোঃ ইব্রাহিম মিয়া , সমন্বয়কারী এম,এল,এ,এ সোনিয়া সুলতানা ,ম্যানেজার প্রশিক্ষণ এম,এল,এ,এ।
আদালতের মামলার জট এড়িয়ে পৌর এলাকার কতিপয় মামলার সহজ ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ২০০৪ সালের বিরোধ ,মীমাংসা( পৌর এলাকা) বোড আইন ২০০৪ সংশোদন কল্পে এই এ্যাডভোকেসী সভার আয়োজন করা হয়। আইনটি আর্থিক এখতিয়ার ২৫ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ হওয়ায় আইনের সুফল পৌর জনগণ তেমনভাবে ভোগ করতে পারছেন না ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের গ্ৰাম আদালতে বিচারিক এখতিয়ার ৭৫হাজার টাকার উত্তীর্ণ হয়ে ৩লক্ষ টাকায় উত্তীর্ণ হওয়ার পথে সেখানে পৌর বোর্ডে এখতিয়ার ২৫হাজার সীমাবদ্ধ থাকায় আইনের অনুশীলন ও চর্চার অভাব ও বিঘ্নিত হচ্ছে।
অনুষ্ঠানে পৌর কাউন্সিলর গন, লিগ্যাল প্রটেকশন গ্রুপের সদস্য ও সাংবাদিক সহ বিভিন্ন পেশার জনগণ উপস্থিত ছিলেন।