
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে গোপালগঞ্জে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল নয়টায় গোপালগঞ্জ পুলিশ লাইনসে এ প্রশিক্ষণ কোর্সের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। তিনি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে প্রশিক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় পুলিশ সুপার নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও আইনানুগ আচরণের ওপর গুরুত্ব দেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা দায়িত্ব পালনের সময় কাজে লাগানোর জন্য তিনি প্রশিক্ষণার্থীদের নির্দেশনা দেন।
পরে পুলিশ সুপার প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ূন রশিদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদার, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।