গোপালগঞ্জে নকল স্বর্ণ বিক্রির অভিযোগে যুবক আটক,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৪-০১, ৯:৪৭ অপরাহ্ন /
গোপালগঞ্জে নকল স্বর্ণ বিক্রির অভিযোগে যুবক আটক,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ সদর উপজেলার কুয়াডাঙ্গা মুন্সিপাড়ায় নকল স্বর্ণ বিক্রির অভিযোগে জসিম মোল্লা (২৭) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জসিম মোল্লা নিজেকে স্বর্ণ বিক্রেতা পরিচয় দিয়ে এলাকার ঠান্ডা মোল্লার কন্যার কাছে কানের দুল বিক্রির প্রস্তাব দেন। তিনি দুলগুলো স্বর্ণ বলে দাবি করলেও তা নিয়ে সন্দেহ দেখা দেয়।
এ সময় বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা জসিমকে আটক করেন। পরে তাকে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
থানা সূত্রে জানা গেছে, উপপরিদর্শক (এসআই) মিজানের কাছে তাকে সোপর্দ করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় সচেতনতা বেড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রতারণা রোধে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।