গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ নারীর.


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০২-২১, ৫:৫৪ অপরাহ্ন /
গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ নারীর.
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক-এর ডুমদিয়া বাস স্ট্যান্ড এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (২১শে ফেব্রুয়ারি ) সকালে ডুমদিয়া বাস স্ট্যান্ডের কাছে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক ওই বৃদ্ধ নারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দের চেষ্টা চালায়। নিহত নারীর পরিচয় ও বয়স নিশ্চিত করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয়রা মহাসড়কে নিরাপদ পারাপারের ব্যবস্থা ও যানবাহনের গতিনিয়ন্ত্রণ জোরদারের দাবি জানিয়েছেন।