

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে জেলা প্রশাসনের সহযোগিতায় শীতার্ত গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
“মানুষ মানুষের জন্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ স্কাউট, গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক, বাংলাদেশ রোভার স্কাউট গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা স্কাউটের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


















আপনার মতামত লিখুন :