
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় জেলা শহরে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রেসক্লাব গোপালগঞ্জ-এর সভাপতি মো. জুবায়ের হোসেনসহ স্থানীয় সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন।