গোপালগঞ্জে ছাত্রাবাসে হামলা, হত্যাচেষ্টার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-২৭, ৯:১১ অপরাহ্ন /
গোপালগঞ্জে ছাত্রাবাসে হামলা, হত্যাচেষ্টার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের।
print news || Dailydeshsomoy

প্রকাশি

মোঃ শিহাব উদ্দিন 
গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি:

গোপালগঞ্জে সরকারি কলেজের ছাত্রাবাসে এক শিক্ষার্থীর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাটি পূর্বপরিকল্পিত ও হত্যাচেষ্টা বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী লিটন উদ্দীন (২৫) গোপালগঞ্জ সরকারি কলেজের শহীদ মাহাবুব ও শহীদ সন্তোষ ছাত্রাবাসের ৩০৩ নম্বর কক্ষে থাকেন। একই ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী—ইয়াছিন শেখ (২৪) ও সোহান শেখ (২৪)সহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে এ হামলার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২৬ মার্চ দুপুর ১টার দিকে লিটন উদ্দীন তার কক্ষে অবস্থানকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে কক্ষে প্রবেশ করে। পরে কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে হামলাকারীরা হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

লিটন উদ্দীনের দাবি, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়, এতে তিনি গুরুতর আহত হন। পরে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাকে লাথি মেরে আহত অবস্থায় ফেলে রেখে যায় এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেয়।

পরে ছাত্রাবাসের অন্যান্য শিক্ষার্থী ও তার বন্ধুরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় কিছুটা সুস্থ হয়ে লিটন উদ্দীন থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।