গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি এস এম মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মশিউল আজম।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-০৪, ১০:৫৭ অপরাহ্ন /
গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি,  সভাপতি এস এম মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মশিউল আজম।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি:।

বাংলাদেশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে এস এম মাহতাব উদ্দিনকে সভাপতি এবং এস এম মশিউল আজমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের জেলা পর্যায়ের সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে গোপালগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা প্রশাসনে ইতিবাচক পরিবর্তনের ধারা আরও শক্তিশালী হবে।

নবনির্বাচিত সভাপতি এস এম মাহতাব উদ্দিন দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কার্যক্রমে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও সুদূরপ্রসারী পরিকল্পনা জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে।

সভাপতি মাহতাব উদ্দিন বলেন,

“প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষা প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর ও স্বচ্ছ করা এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবো।”

সাধারণ সম্পাদক এস এম মশিউল আজমও সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, মাঠপর্যায়ে কাজের পরিবেশ উন্নয়ন এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি করাই হবে তাদের অন্যতম অগ্রাধিকার।

নতুন কমিটি গঠিত হওয়ায় গোপালগঞ্জ জেলার শিক্ষা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সহকর্মী ও সংশ্লিষ্ট মহল অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এ নেতৃত্বের মাধ্যমে জেলার প্রাথমিক শিক্ষায় দক্ষতা, জবাবদিহিতা ও পেশাগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।