
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের ব্যবসায়ী মোঃ সোহাগ সিকদার দেশবাসীসহ জেলার সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদ মানুষের জীবনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদের দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করাই ঈদের মূল শিক্ষা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
জানা গেছে, মোঃ সোহাগ সিকদার গোপালগঞ্জ মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত ‘সোহাগ সুপার মার্কেট’-এর কর্ণধর। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।
শেষে তিনি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।