

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে জেলার তিনটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা ধানের শীষ প্রতীকে বিজয় অর্জন করেছেন।
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
গোপালগঞ্জ-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ কে এম বাবর। ফলাফল ঘোষণার পরপরই তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা যায়।
এছাড়া গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন এস এম জিলানী।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলার তিনটি আসনেই সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে জাতীয় গণভোটের ভোটগ্রহণও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


















আপনার মতামত লিখুন :