
প্রকাশিত, ২১, ফেব্রুয়ারি, ২০২১
নোয়াখালী জেলা প্রতিনিধি ঃ
তথ্য সংগ্রহ করতে গিয়ে কোম্পানিগঞ্জের গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
কে নিবে এই মৃত্যুর দায়? পরিবারের ভরনপোষণ এর দায়? কর্মক্ষেত্রে আর কত সাংবাদিক অকালে প্রাণ হারাবে?
প্রসঙ্গেঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক মারা গেছেন। শনিবার রাত ১১টার দিকে বুরহান উদ্দিন মুজাক্কির নামে ওই সাংবাদিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।