
প্রকাশ, ২১-১২-২০২০
গাজীপুর থেকে মোঃ রাজু আহাম্মেদ।
গাজীপুর মহানগর ১৯ নং ওয়ার্ডের উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন ও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম।
তিনি বলেন মানবিক মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম গ্রীন ক্লিন সিটি গড়ার লক্ষে ৫৭ টি ওয়ার্ড একসাথে কাজ করে যাচ্ছেন তিনি আমার ১৯ নং ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন যা দিয়ে ১৯ নং ওয়ার্ডের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন মূলক কাজ চলছে, গাজীপুরের ৪০ লক্ষ লোকের একটি সুন্দর নগরায়নের জন্য গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব এড জাহাঙ্গীর আলম ইতিমধ্যে চায়না ভারত তুরস্ক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মেয়রদের সাথে দেশের উন্নয়ন নিয়ে কাজ করছেন, তিনি সবসময় গাজীপুরের মানুষের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করেন এবং গাজীপুরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে ভালোবাসেন, তিনি সবাইকে নিয়ে ভালো থাকতে চান।