
প্রকাশিত,২৯, আগষ্ট,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর কোনাবাড়িতে সাংবাদিক কার্যালয়ের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রবিবার(২৮ আগষ্ট)বিকাল ৩ টায় কোনাবাড়ী মেট্রো স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চ্যানেল 24 এর গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বাংলাভিশন এর চিত্র সাংবাদিক মোঃ আমির হোসেন রিয়েল ও দৈনিক সকালের সময় পত্রিকার কোনাবাড়ী প্রতিনিধি মোঃ মোখলেছুর রহমান এর সঞ্চালনায় দীপ্ত টিভি গাজীপুর প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম ও বাংলা টিভি গাজীপুর প্রতিনিধি মোঃ শহীদুল ইসলামের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাস উদ্দীন খোকন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহমেদ, অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ূন কবির খান, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মাষ্টার, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দীন, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, কোনাবাড়ী থানা কৃষকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মুন্না, শ্রমিকলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান খান প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন আওয়ামী লীগ করলেই শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে এমনটা নয়। দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধুকে ভালোবাসে। কারণ তার জন্ম না হলে বাংলাদেশ নামক একটি ভূখন্ড পৃথিবীর মানচিত্রে স্থান পেতনা। বক্তারা আরো বলেন বাংলাদেশকে কলঙ্কিত করতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়। তারই ধারাবাহিকতায় খুনিদের পেত্নারা ২০০৪ সালের ২১ আগষ্ট বর্বরোচিত হত্যার জন্য
বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেড হামলার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত বিচারকার্যের জড়ালো দাবি জানান।