
প্রকাশিত,৩১, আগষ্ট,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরী ১৩ নং ওয়ার্ডের কড্ডা শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলের প্রধান শিক্ষক রাজিবের বিরুদ্ধে গাজীপুর জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিলের প্রেক্ষিতে রবিবার(২৯ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মোরাদ আলী সহ ৩ সদস্যের একটি টিম ইস্কুলের প্রধান শিক্ষকের কক্ষে অভিযোগকারী, বাদী-বিবাদী, স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জিজ্ঞাসাবাদ করেন।
উল্লেখ্য যে, হিন্দু ধর্মের তিনজন ছাত্রের পরীক্ষা খাতা দেখা যায় যে, তারা তাদের স্ব,স্ব হিন্দু ধর্ম বইয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।
পরবর্তীতে এলাকার গণমান্য ব্যক্তি, অত্র স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)সৈয়দ মোরাদ আলী বলেন কড্ডা মাঝিপাড়ার হিন্দু-মুসলমান সবাই ভাই ভাই, আপনারা জানেন এই ঘটনা সত্য না মিথ্যা, তখন সবাই এক সুরে বলেন এই ঘটনা মিথ্যা। তা শুনেই ইউএনও বলেন এটি একটি দুর্ঘটনা আপনারা সবাই ভুলে যান। সবাই মিলে একত্রে বসবাস করেন, এ ঘটনাটি তদন্ত সাপেক্ষে সমস্যার সমাধান করা হবে।
প্রসঙ্গ, কড্ডা মাঝিপাড়া সফিউদ্দীন মোল্লা পাবলিক স্কুলে হিন্দু ধর্ম নিয়ে বিরোধ জেরে ও হিন্দু মুসলমানদের মধ্যে অসদাচরণ সম্পর্ক তৈরির জন্য এলাকার একটি কুচক্রী মহল মিথ্যা অভিযোগ দায়েল করলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং সফি উদ্দিন মোল্লা পাবলিক স্কুলের সুনাম ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করার পায়তারা করছে, মিথ্যা-গুজব ছড়াচ্ছে এমন অভিযোগে অপপ্রচার বিনষ্ট কারীদের বিরুদ্ধে সফিউদ্দীন মোল্লা পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রী, এলাকার সচেতন মহল ও অভিভাবকরা প্রতিবাদ হিসেবে বুধবার (৩১ আগষ্ট) সকাল ১০ টার দিকে স্কুলের আঙ্গিনায় সাংবাদিক সম্মেলন করেন। এসময় বক্তারা বলেন প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। ও ছাত্র-ছাত্রী, অভিভাবকরা যাদের নাম বলছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য সবিনয় অনুরোধ করছি। যদি তদন্তের মাধ্যমে সুস্থ বিচার হয় এলাকাবাসীর কথা সত্য উন্মোচিত হবে।