
প্রকাশিত,০৮, সেপ্টেম্বর,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
জিএমপি'র গোয়েন্দা বিভাগের অভিযানে বুধবার (৭ সেপ্টেম্বর)রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার বনমালা রোডের ডাক্তার বাড়ীর ৫ম তলায় গোয়েন্দা বিভাগের পরিদর্শক খন্দকার ফরিদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অনিক জামান (২৫)কে ১,০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
ঐদিন অপর একটি অভিযানে গোয়েন্দা বিভাগের পরিদর্শক শামীম আল মামুনের নেতৃত্বে কাশিমপুর থানার জিতার মোড় নয়া পাড়া থেকে মোঃ হেলাল প্রধান (৪০) কে ১ কেজি গাঁজা ও নগদ ৬৫০ টাকা সহ গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন নিয়মিত মাদক বিরোধী অভিযান সহ অন্যান্য অভিযান অব্যহত থাকবে।