

প্রকাশিত
গাজীপুর প্রতিনিধিঃ
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ১৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ‘গ্রাহক সেবা পক্ষ’ এর উদ্বোধন করেছে শতভাগ রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক পিএলসি কাপাসিয়া শাখা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ‘গ্রাহক সেবা পক্ষ’ পালনের উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জনতা ব্যাংক পিএলসি কাপাসিয়া তাজউদ্দীন আহমদ চত্বর শাখা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মাহমুদুল হাসান এই গ্রাহক সেবা পক্ষের শুভ উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের সহকারি শাখা ব্যবস্থাপক মুহাম্মদ কায়সার উদ্দীন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ব্যাংকিং খাতের আধুনিক সেবা ও সুবিধা সম্পর্কে গ্রাহক তথা রেমিটেন্স প্রদান ও গ্রহণকারী গ্রাহকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল লেনদেন, নিরাপদ সঞ্চয় এবং আর্থিক পরিকল্পনায় তাদের এগিয়ে আসতে হবে। রেমিট্যান্ট এদেশের মূল চালিকাশক্তি, তাই কোন ভাবে হুন্ডি বা অন্য কোন অবৈধ পথে কষ্টার্জিত টাকা প্রেরণ করে যেন প্রতারিত না হয় চারদিকে ব্যাংক এবং গ্রাহক উভয়কেই নজর রাখতে হবে। উক্ত ব্যাংকের পক্ষ থেকে ফরেন রেমিটেন্স এর উপকার ভোগীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকিং সেবা গ্রাহক মোঃ শাকিল হাসান, মোঃ ওবায়েদ উল্লাহ সরকার, ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রাজিব দেবনাথ, জাকির হোসেন আকন্দ, ফরেন রেমিট্যান্স কর্মকর্তা মোহাম্মদ শরিফ, উপস্থিত ছিলেন।