
প্রকাশিত,১৭, ডিসেম্বর,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি পার্ট-৪ এ মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
হাইসিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
মারা যাওয়া কয়েদির নাম আশফাক আহমেদ শিহাব (৩৪)। তার কয়েদি নম্বর-৪২০৭/এ। তিনি টাঙ্গাইল সদরের রেজিস্ট্রিপাড়া গ্রামের মোস্তফা শফির ছেলে।
জেল সুপার সুব্রত কুমার বালা জানান, আজ সকাল সাড়ে ৯ টার দিকে হঠাৎ সিভিয়ার চেস্ট পেইনে অসুস্থ হয়ে পড়েন আশফাক। দ্রুত তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১১ টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পল্লবী থানায় দায়ের হওয়া একটি মামলায় সাজা হয়ে কারাগারে ছিলেন আশফাক। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।