
গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ
"গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষকের লালসার শিকার ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রী"
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষক কর্তৃক ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাকাই ইউনিয়নের পূর্ব পোগইল গ্রামে।
লম্পট নূর আলম পোগাইল গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে বলে জানা যায়। শিক্ষক নুর আলম, স্থানীয় রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমকেএম মেহেদী হাসান জানান, এ ঘটনায় শনিবার রাত ৮ টায় মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
গাইবান্ধা।
০৭/১১/২০২০ ইং।