
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় জামায়াতের গণমিছিল হয়েছে। গণমিছিলে জুলাইয়ের খুনিদের এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচার তরান্বিত করা, শহিদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবি তুলে ধরা হয়।
উপজেলা জামায়াতের আয়োজনে শনিবার সকাল ১০টায় গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে গণমিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়।
গণমিছিল শেষে সমাপনি বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ আব্দুল জব্বার খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সানাউল্লাহ শামীম, কর্ম পরিষদের সদস্য হাফেজ আবুল হোসেন, মো. শামসুল আলম ও মো. হাবিবুর রহমান ফোরকান, সাবেক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রুপম, কাজী হাফেজ মাওলানা ফেরদৌস প্রমুখ। এছাড়াও সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা গণমিছিলে অংশগ্রহণ করেন।