
প্রকাশিত
সোহাগ রহমান
:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মানিকচাঁদ (জংলা) গ্রামের আরফান নামে এক কিশোর গত ৫ সেপ্টেম্বর শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে। গত ৯ দিনেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ আরফানের বাবার নাম আলমাছ প্যাদা। পরিবারের সদস্যরা জানান, গত ৫ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আরফান আর ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা কান্না ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা আরফানের সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছেন।
কোনো ব্যক্তি আরফানকে কোথাও দেখে থাকলে বা তার সন্ধান পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
📞 ০১৩১৮৮৫৩৫৪১
📞 ০১৭৭৯০০৫৮০৩
আরফানের সন্ধান পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার।