
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তুলারাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) সোহান আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল বোয়ালিয়া থেকে পানপট্টি লঞ্চঘাটগামী পাকা সড়কের পাশে তুলারাম এলাকায় মো. সাইফুল সিকদারের দোকানে অভিযান চালায়। এ সময় দোকান থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ওই দোকানের মালিক মো. সাইফুল সিকদার (২৮) ও তার স্ত্রী মোসা. হালিমা বেগমকে (২৬) গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ৯ নভেম্বর গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলার নম্বর ২০।
এ বিষয়ে গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।