গলাচিপায় ৫০ বছর পর বাপ দাদার সম্পত্তি ফিরে পেল অসহায় পরিবার।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-১৪, ২:১৬ অপরাহ্ন /
গলাচিপায় ৫০ বছর পর বাপ দাদার সম্পত্তি ফিরে পেল অসহায় পরিবার।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় অসহায় পরিবার বাপ দাদার পত্রিক সম্পত্তি ফিরে পেতে মানুষের দারে দারে ঘুরছে। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কুটিয়াল পট্টিতে। দীর্ঘ ৫০ বছর পর বেদখল সম্পত্তি ফিরে পেতে অসহায় পরিবার গুলো মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছে এবিষয় বেনি মাধর হাওলাদারের পুত্র লিটন হাওলাদার বলেন দীর্ঘ ৫০ বছর পর্যন্ত আমার তালই নিবারন চন্দ্র নামে রেকর্ডিও সম্পত্তি প্রভাবশালীরা জোর পূর্বক দখল করে আছে।

নেই তাদের কোন কাগজ পত্র কিসের জোরে জামি ভোগ কারে তারা নিজেরাও জানেনা। তিনি আরও বলেন, আমাদের জমির এস.এ খতিয়ান নং-৪৮৩, জেএল নং-১০৮, দাগ নং- ৪০৬,৫০৭, ৫১৫ থেকে ৫২৪ পর্যন্ত রয়েছে। এর মালিক আমরা ওয়ারিশগণ। অন্য ওয়ারিশ কল্যান হাওলাদার বলেন এই জমি আমার বাপ, দাদারা ভোগ দখল করেছে কিন্তু বাবা অসুস্থ থাকা প্রভাবশালীরা জোর পূর্বক দখল করে খাচ্ছে। এ বিষয় এলাকাবাসি মাহামুদা বেগম, মিনি বেগম, কেশব মাল এরা জানান, পূর্ব পুরুষ থেকে এই সম্পত্তি হাওলাদারা ভোগ করেছে এবং এ সম্পত্তির প্রকৃত মালিক লিটন হাওলাদার গংরা ।
এ বিষয় গলাচিপা সদর ভূমি উপসহকারী কর্মকর্তা (তহশিলদার) বাবু অভিজিত রায় বলেন কাগজ পত্র পেয়েছি যাচাই-বাছাই করে সঠিক মালিককে প্রতিবেদন দেওয়া হবে।