
প্রকাশিত
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় ৩টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চরশিবা পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর ছোট চরকাজল গ্রামে আরিফের চায়ের দোকান ঘরের পিছনে রোপনকৃত এসব গাঁজা গাছ উদ্ধার করে।
এসময় কাউকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে চায়ের দোকানদার আরিফ কোন মন্তব্য করতে রাজি হয়নি। এ প্রসঙ্গে চরশিবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল বলেন, আরিফের দোকানের পিছনে পরিত্যক্ত জায়গায় গাঁজা গাছ চাষ করা হয়েছিল। ঘটনাস্থল থেকে তিনটি গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোন মামলা বা কেউ গ্রেফতার হয়নি।